নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী অন্তরা মিত্র। সুরের জাদুতে মাতিয়েছে বলিউড - টলিউড। বর্তমানে সারেগামাপা রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় রয়েছেন। এরই মাঝে মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন অন্তরা। খবরটি আগেই ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। তবে বিয়ের পর বিশেষ করে শুভেচ্ছা বার্তায় ভাসছেন সঙ্গীতশিল্পী।
সূত্রের খবর , এক মাস হয়েছে শৌর্য নামের এক আইটি কর্মচারীর সঙ্গে সম্পর্কে ছিলেন অন্তরা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন শৌর্য। মঙ্গলবার বাইপাসের গা লাগোয়া এক বিলাসবহুল হোটেলেই শুভ পরিণয় সম্পন্ন হল দুজনের। দুই পরিবার , ঘনিষ্ঠ সহ সিনেদুনিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়লেন অন্তরা।

সোমবার থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সেদিন আইবুড়ো ভাত পর্ব , মেহেন্দির পর্বে মাতোয়ারা ছিল অন্তরার পরিবার। বিশেষ বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দিও করেন তিনি। এরপর বিয়ের দিন সকালে নিয়মানুযায়ী গায়ে হলুদ পর্ব অনুষ্ঠিত হয়। সকালে লাল পাড় সাদা শাড়ি সহ কনের মুকুটে সাজানো হয় অন্তরাকে। বিয়ের মূল অনুষ্ঠানে তার গায়ে ছিল লাল টুকটুকে বেনারসী। অন্তরার বিয়ের খবর নিমেষের মধ্যে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা অনেকেই ভবিষ্যতের উদ্দেশ্যে নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের