নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সদ্যোজাত শিশুর রহস্য মৃত্যুর অভিযোগে নার্সদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল আত্মীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জ এলাকায়। যদিও সংশ্লিষ্ট নার্স নিজের ভুল স্বীকার করেছেন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবখালি এলাকার বাসিন্দা রিয়া মন্ডল। সম্প্রতি তার বাচ্চা প্রসবের কথা ছিল। বৃহস্পতিবার হঠাৎ পেটের যন্ত্রণা হওয়ায় রাত প্রায় ১টা নাগাদ তাকে ৯ নম্বর স্যান্ডেল বিল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। দাবি, ভর্তির সময় নার্সরা পরীক্ষা করে জানিয়েছিলেন মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

অভিযোগ, রাত ৩টে নাগাদ একটি সন্তান জন্মগ্রহণ করলেও জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়। পরিবারের দাবি, গর্ভবতী মহিলার অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও কর্তব্যরত নার্সরা ডাক্তারকে খবর দেননি। অভিজ্ঞ নার্স ঘুমিয়ে ছিলেন ও মাত্র এক মাসের ট্রেনিং প্রাপ্ত এক নার্সকে দিয়ে প্রসব করানো হয় বলে পরিবারের দাবি। এমনকি বারবার ডাক্তার ডাকার অনুরোধ জানালেও নার্সরা তাতে কর্ণপাত করেননি। এই ঘটনায় কান্নায়, ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা।
মৃত শিশুর আত্মীয় রামপ্রসাদ মন্ডল জানান, ‘নার্সদের ব্যবহার অত্যন্ত জঘন্য। সুস্থ বাচ্চাটাকে অনভিজ্ঞ নার্স দিয়ে প্রসব করাতে গিয়ে মেরে ফেলেছে। উল্টে আমাদের ধমকি দিচ্ছে। গত তিন মাসে এভাবে তিনটি বাচ্চা মারা গেছে। আমরা অপরাধীদের শাস্তি চাই।’
এদিকে কর্তব্যরত নার্স সুস্মিতা গুড়িয়া জানান, ‘এই ঘটনার জন্য আমরা দুঃখিত। অন্য নার্স যখন রোগী দেখছিল তখন আমি বাথরুমে ছিলাম। তাড়াহুড়ো করে ভর্তি নেওয়া হয়েছিল। ডাক্তারবাবুকে যখন জানানো হয়, ততক্ষণে বাচ্চাটি মারা গেছে। এমন ভুল আর হবে না'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...