নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মঙ্গলবার থেকে বাংলা সহ ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হয়েছে নিবিড় সংশোধন বা SIR. তবে অসমকে SIR থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, “একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও হবে।“
এদিন সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বিজেপিকে তুলোধোনা করে তিনি বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। ওদের লক্ষ্য কোনওভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। SIR হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং অর্থাৎ চুপিচুপি ভোটে কারচুপি। পরিকল্পনামাফিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতেই SIR করা হচ্ছে।“
অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের প্রশ্ন, “আগে যখন SIR হয়েছিল তখন সময় লেগেছিল ২ বছর। এবার বলছে ২ মাসে হয়ে যাবে। কীভাবে? এত সময়ে কেন?” তিনি আরও বলেন, “একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও হবে। ত্রুটিমুক্ত করাই উদ্দেশ্য হলে সময় নিয়ে SIR করা হত। আদতে পরিকল্পনামাফিক বহু বাসিন্দার নাম বাদ দিতেই এই চক্রান্ত।“
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের