নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন তৎপর হলেও ভোটগণনার দিনে বড়সড় অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নাম না করে তৃণমূল নেতৃত্বকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে গণনাকেন্দ্রে চরম বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে ভোটের বাজারে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে ইতিমধ্যেই দুই দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। কমিশনের কড়া নজরদারিতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গণনার দিনটি নিয়ে যথেষ্ট চিন্তিত গেরুয়া শিবির। দিলীপ ঘোষের দাবি, স্বৈরাচারী মানসিকতার কারণে শাসকদল হার মেনে নিতে পারছে না। তাই বোমা মেরে বা গণ্ডগোল পাকিয়ে গণনা প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হতে পারে। অন্যদিকে, দিলীপবাবুর এই আক্রমণকে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, দীর্ঘদিন দলে কোণঠাসা হয়ে থাকার কারণেই শিরোনামে আসতে তিনি এমন পরোক্ষ মন্তব্য করছেন।
দিলীপ ঘোষ জানান, 'কাউন্টিংয়ের দিন গন্ডগোল করতে পারে। এখানেও একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। দরকার হলে কাউন্টিং বন্ধ করে দিতে পারেন। বোমা মেরে দিতে পারেন। কারণ, হার মেনে নেওয়া মুশকিল। যারা খুব স্বৈরাচারী হন, তারা হার মেনে নিতে পারেন না'।
তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, 'ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক কেমন, তা সকলেই জানেন। ট্রাম্পের মুখের উপর তিনি কিছু বলতে পারেন না। দিলীপ ঘোষ বিজেপিতে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন। সে কারণেই পরোক্ষে খোঁচা দিলেন দিলীপবাবু'।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের