নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ডাইনি সন্দেহে মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল গ্রামেরই একাধিক ব্যক্তিকে। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়ূরেশ্বর এলাকায়। মৃত মহিলার নাম চুর্কি হেমরম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলিয়া আদিবাসী পাড়ার বাসিন্দা ছিলেন চুর্কি হেমরম। শুক্রবার সন্ধ্যায় এলাকায় হোলি উৎসবের আয়োজন করা হয়। রাত প্রায় ৯টা নাগাদ তিনি শিবলাল কিস্কুর বাড়িতে যান। অভিযোগ, সেই সময় শিবলাল কিস্কু-সহ কয়েকজন তাঁর উপর চড়াও হয়। এরপর তাঁকে ব্যাপক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীদের একাংশের দাবি, ওই মহিলা মাঝেমধ্যেই বিশেষ করে কোনও উৎসবের রাতে বিভিন্ন বাড়িতে গিয়ে মদ্যপান করতেন।

অনেক সময় এলাকাবাসীকে বিরক্ত করতেন বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে, অভিযুক্ত শিবলাল কিস্কুর বক্তব্য, চুর্কি হেমরম ‘ডাইনি’ বা ‘ফোকশ’। তাঁর ছেলের বউয়ের মৃত্যুর জন্য তিনি দায়ী। এই সন্দেহ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্ত শুরু করে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রামের প্রায় ২০ থেকে ২২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পার্বতী টুডু জানান, 'কাল আমাদের হোলি ছিল। রাতে অনেকেই ঘুমিয়ে পড়েছিল। প্রায় ১০টা নাগাদ মানুষের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসি। তখন দেখি পুলিশ এসে গেছে। আমার ছোট দুই সন্তান রয়েছে, তাই বেশি বাইরে যাইনি। এখানে গান বাজছিল, তাই মারধরের সময় কিছুই শুনতেও পাইনি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের