নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সচিন হোক বা বিরাট, কিংবা রোহিত হোক বা শেওবাগ। কেউ পারেননি তাঁরা। সেটাই করে দেখালেন ‘তরুণ তুর্কি’ অভিষেক শর্মা। প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন তিনি। একবছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকালেন পাঞ্জাব দা পুত্তর।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করেন অভিষেক শর্মা। ৫২ বলে ১৪৮ রান তুলে সাজঘরে ফেরেন। ১৬ টি ছক্কা হাঁকান তিনি। সার্ভিসেস ম্যাচেই ইতিহাস গড়লেন। এখনও পর্যন্ত একবছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০১ টি ছক্কা হাকিয়েছেন অভিষেক শর্মা। বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার তিনি।
এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলির তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার অভিষেক। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে অভিষেকের ঝুলিতে রয়েছে ১৪৯৯ রান। এর মধ্যে ৯ টি হাফসেঞ্চুরি, ৩ টি শতরান করেছেন তিনি। এখানেই শেষ নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ৫০ টি ছক্কা হাঁকানোর নজিরও রয়েছে তাঁর দখলে।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...