নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ফুটবলের প্রতি ক্রিকেটারদের সর্বদাই একটা আলাদা ঝোঁক রয়েছে। বিশ্বের বহু ফুটবলারকেই অনুসরণ করেন ক্রিকেটাররা। সুযোগ পেলে প্রভাব খাটিয়ে দেখাও করেন। এবার তেমনই একটি চিত্র ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে শুভমন গিলের সঙ্গে এক ফ্রেমে ম্যানচেস্টার সিটি ফুটবলার এরলিং হ্যাল্যান্ড। সেই ছবি এখন রীতিমত ভাইরাল।
নরওয়ে তারকার থেকে বিশেষ উপহারও পান ভারতীয় অধিনায়ক। হ্যাল্যান্ড একটি সই করা বুট উপহার দেন শুভমনকে। দু’জনকে একসঙ্গে হাসিমুখে ছবিও তুলতে দেখা গিয়েছে। দু’জনের পরনেই ছিল সাদা জার্সি ও সাদা শর্টস। সেই ছবি পোস্ট করে ভারতের অধিনায়ক লেখেন, "২০২৫ আমাদের কাছে খুব বিশেষ একটা বছর ছিল। অনেক শিক্ষা, অভিজ্ঞতা ও স্মৃতি অর্জন করেছি। সবকিছুর জন্য কৃতজ্ঞ। সেটা নিয়েই ২০২৬ সালের দিকে এগিয়ে যাচ্ছি।"
শুভমনের চলতি মরশুমে ভালোর দিকটা বিচার করলে দেখা যায় , অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম টেস্ট সিরিজ ড্র করেছেন ইংল্যান্ডে। শুধু তাই নয় যথেষ্ট রানও পেয়েছেন তিনি। তবে খারাপ ছন্দের জেরে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। অন্যদিকে , চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন হ্যাল্যান্ড। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলস্কোরার এখন তিনিই। ১৯ ম্যাচে ১৯ টি গোল করেছেন। নরওয়ের হয়ে বিশ্বকাপ খেলেছেন। উল্লেখ্য , এর আগে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর শুভমনের সঙ্গে দেখা হয়েছে তার।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের