নিজস্ব প্রতিনিধি , লাহোর - রাইজিং এশিয়া কাপের আগে ভারতকে কিছুটা চিন্তিত রাখল পাকিস্তান। কুয়েতের বিরুদ্ধে একটি ম্যাচের এক ওভারে ৬টি ছক্কা মারলেন পাক ব্যাটার আব্বাস আফ্রিদি। এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। মারকুটে ব্যাটারকে নিশ্চিতভাবে ভাবিয়ে তুলবে এই ইনিংস।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১২৩ রান করে কুয়েত। জবাবে রান তাড়া করতে নেমে ওপেনার মহম্মদ শাহজাদ ৮ বলে ১৪ রান করার পর আহত হয়ে মাঠ ছাড়েন। তিন নম্বরে নামা আব্দুল সামাদ প্রথম বলেই আউট হয়ে যান। চাপের মুখে চার নম্বরে ব্যাট করতে নামেন আব্বাস। ১২ বলের ইনিংসে মারেন ৮টি ছক্কা সহ ১ টি চার। ম্যাচের শেষ বলে জয় এনে দেন খাওয়াজা নাফাই। ১১ বলে ২৫ করেন।
আব্বাসের এই কীর্তির কাছে পাকিস্তানের জয় আপাতত তুচ্ছ।৬ ওভারের ম্যাচ হলেও আব্বাসের এই কীর্তি ক্রিকেটের ইতিহাসে হিসেবেই গণ্য করা হবে। কারণ, প্রতিযোগিতাটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্বীকৃত। ফলে যুবরাজ সিংহ, হার্সেল গিবস, কায়রন পোলার্ড, জর্ডন ক্লার্ক, গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রীর সঙ্গে জুড়ে গেল আব্বাসের নাম।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের