নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গৌতম গম্ভীরের পর এবার বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ। তার আগে শুক্রবার উজ্জৈনের মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় দলের কোচ পূজা দেন গৌতম গম্ভীর। এরপর মহাকালেশ্বর মন্দিরে ভগবানের শরণাপন্ন হলেন কিং কোহলি।
নিরাপত্তারক্ষীসহ সেবায়তদের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে যান কোহলি। পুজো দেওয়ার সময় কোহলির মুখে শোনা গিয়েছে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি। কোহলির সঙ্গে গিয়েছিলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদবও। মহাকালেশ্বর মন্দিরে বিরাটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য , নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। অসম্ভব ভাল ছন্দে থাকার পর যদিও দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ২৩ রানে সাজঘরে ফেরেন। তবে তিন ম্যাচের সিরিজের ফাইনাল রবিবার। সেই ম্যাচের আগেই ভগবানের শরণাপন্ন হতে দেখা গেল বিরাটকে। যদিও এর আগেও একাধিকবার মন্দিরে দেখা গেছে কিং কোহলিকে। রবিবার ফাইনালের আগে অনুরাগীরা ফের বিরাটের ব্যাট থেকে আগুন দেখতে চান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের