নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইএসএল শুরুর আগেই বিরাট ঘোষণা ইস্টবেঙ্গলের। আইএসএলের প্রাক্কালে জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিল লাল হলুদ শিবির। সমাজ মাধ্যমে নিজেরাই এই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। সেইভাবে নিজেকে মেলে ধরতে না পারায় আইএসএলের মঞ্চে ঝুঁকি নিতে নারাজ তারা।
১ বছরের জন্য জাপানি স্ট্রাইকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল লাল হলুদ শিবির। হিরোশিকে যে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে তার আগাম ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানযাত্রার একটি ছবি পোস্ট করেন হিরোশি। সেই ছবি ভাইরাল হয়ে যায়। তখনই অনেকে মনে করেছিলেন নিজের দেশে ফিরতে চলেছেন হিরোশি। এবার সেই জল্পনাই সত্যি হল।
সোশ্যাল মিডিয়ায় হিরোশির দু’টি ছবি দিয়ে ইস্টবেঙ্গল লিখেছে, "হিরোশির সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। আমাদের ক্লাবে খেলার সময় তাঁর পেশাদারিত্বের জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।"
উল্লেখ্য , গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসের পরিবর্ত হিসাবে হিরোশিকে নিয়েছিল ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন হিরোশি। অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে ১২০টি গোল রয়েছে তার।২০১১ সালে হিরোশি যোগ দেন সেভিয়ায়। প্রথমে তিনি রিজ়ার্ভ দলে ছিলেন। এর পর রিয়েল বেটিসের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক হয় তার।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...