নিজস্ব প্রতিনিধি , সেয়ার্নস - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে জয়ের পরেও আইসিসির শাস্তির মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার প্রেনেলান সুব্রায়েন। অন্যদিকে সতীর্থর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলায় সতর্ক করেছেন অ্যাডাম জাম্পাকে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের ওপর ছুঁড়ে বল করার অভিযোগ উঠেছে।
প্রথম এক দিনের ম্যাচে দশ ওভারে বল করে ৪৬ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি। ট্রেভিস হেডকে আউট করেছিলেন। তবে আম্পায়ারেরা তাঁর বোলিংয়ের খুঁত বার করেছেন। জানিয়েছেন তিনি ছুঁড়ে বল করছেন। নিয়ম অনুযায়ী, ডেলিভারির সময় বোলারেরা ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঙতে পারেন। তার বেশি হলেই অ্যাকশনে অসঙ্গতি পাওয়া যায়। ব্রিসবনে আইসিসি অনুমোদিত কেন্দ্রে প্রোটিয়া অলরাউন্ডারকে বোলিং পরীক্ষা দিতে হবে। তিনি বাকি দুই ম্যাচে খেলতে পারতেন। তবে তাকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে ইনিংসের ৩৭তম ওভারে বল করছিলেন অ্যাডাম জ়াম্পা। ফিল্ডিংয়ের সময় এক সতীর্থ বল ফস্কানোর পর ওভারথ্রো করেন। তখনই মেজাজ হারিয়ে সতীর্থের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় কথা বলেন। তার উক্তি ধরা পড়ে স্টাম্প মাইকে। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। জাম্পা অপরাধ স্বীকারও করার পরও আইসিসির তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের