নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করতে এবার ডিজিটাল ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে দলের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে আয়োজিত প্রথম কনক্লেভ থেকেই নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে আগামী ১০০ দিনের স্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করলেন তিনি।
কনক্লেভের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, সময়ের সঙ্গে নির্বাচনের ধরন বদলেছে। ৩০–৫০ বছর আগের লড়াই আর আজকের দিনে কার্যকর নয়। বর্তমান সময়ে সমাজমাধ্যমই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সেই অস্ত্র সঠিকভাবে ব্যবহার করাই এখন দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, আগামী ১০০ দিনে সমাজমাধ্যমের এক ইঞ্চি জমিও বিজেপিকে ছেড়ে দেওয়া যাবে না। সামান্য সুযোগ পেলেই বিজেপি তা কাজে লাগিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে। তার অভিযোগ, সংবাদমাধ্যমের বড় অংশ বিজেপির চাপে কাজ করতে বাধ্য হচ্ছে, ফলে সরকারের ভালো কাজ সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে না।
এই পরিস্থিতিতে ডিজিটাল যোদ্ধাদের কাঁধেই বড় দায়িত্ব তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০০ দিন ধরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, প্রকল্প ও সাফল্যের খতিয়ান সমাজমাধ্যমের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। কনক্লেভে সারা রাজ্য থেকে ১০ হাজারেরও বেশি ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। তাদের সমাজমাধ্যম ব্যবহারের কৌশল, তথ্য উপস্থাপনার পদ্ধতি ও ডিজিটাল প্রচারের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের