নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতসেরা হল বাংলা। বৃহস্পতিবার অমৃতসরে অনুষ্ঠিত ফাইনালে দিল্লিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। এই নিয়ে ১৪ বার এই খেতাব জিতে নজির গড়ল বাঙলা। ফাইনালে হ্যাটট্রিক করেছেন সাগ্নিক কুণ্ডু।
সিদু সোরেনের দৌলতে ১২ মিনিটেই এগিয়ে যায় বাংলা। এরপর ৪১ মিনিটে লাল কার্ড দেখে দিল্লির ডিফেন্ডার। সাগ্নিককে ফাউল করেন তিনি। এরপর জালে বল জড়িয়ে দেন সাগ্নিক। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করে তিনি। প্রতিযোগিতায় মোট ১০ টি গোল করে সেরা ফুটবলারের তকমা শিরোপা নিজের ঝুলিতে ভরেছেন সাগ্নিক।
বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এক বিবৃতিতে তিনি বলেছেন, "অমৃতসরে আয়োজিত অনূর্ধ্ব ১৪
সাব-জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ১০ বছর পর জিতল বাংলা। বাংলার এই দলে নিয়মিত প্রথম একাদশে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’ থেকে পাঁচ ফুটবলার প্রতিনিধিত্ব করেছে। তারা হল অতনু মুর্মু , উরচিন সাহা, সবুজ মণ্ডল, সৌম্যদীপ বারুই , সুমন গুইন। ভারতসেরা হওয়ার জন্য বাংলার খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ সহ কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন। একইসঙ্গে শুভেচ্ছা রইল অনুর্ধ-১৪ ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের