নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তরের একাধিক রাজ্যে। কয়েক সেকেন্ডের কম্পনেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বহু বাসিন্দা নিরাপত্তার খাতিরে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যা ৭টা ০৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, আফগানিস্তানের জুরম শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণে ছিল কম্পনের উৎসস্থল। যদিও ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান। তার প্রভাব ছড়িয়ে পড়ে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়।
দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীর ও উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বহু মানুষ বহুতল আবাসন ও অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। বেশ কিছু এলাকায় বাসিন্দাদের রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে প্রাথমিকভাবে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
ভূমিকম্পের পর সমাজমাধ্যমেও বহু মানুষ নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এক বাসিন্দা বলেন, 'হঠাৎ করেই ঘর কাঁপতে শুরু করে। প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসি। অন্য এক বাসিন্দা জানান, 'কম্পন খুব বেশি সময় স্থায়ী হয়নি। কিন্তু মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে'।
এদিকে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সেখানে মৃতের সংখ্যা ৯২০ ছাড়িয়েছে। বহু মানুষ এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের পর সংশ্লিষ্ট অঞ্চলে পরিস্থিতির উপর নজর রাখা অত্যন্ত জরুরি।
প্রেমিককে ইশারা নাকি নিজের সুরক্ষা? কেতন হত্যা মামলায় সিয়ার ভূমিকায় নতুন দাবি পুলিশের
প্রণামী দুর্নীতি ঘিরে তোলপাড় অযোধ্যা! চম্পত রাই-সহ ৩ জনকে শহর ছাড়ার আহ্বান বার অ্যাসোসিয়েশনের
হরিয়ানা-রাজস্থানের দীর্ঘ টানাপোড়েনের ইতি! অমিত শাহের উপস্থিতিতে স্বাক্ষরিত সমঝোতাপত্র
পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে প্রশ্নফাঁস
জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রয়েছে একাধিক বিশেষ কর্মসূচিও
জাকার্তার ধর্মীয় সভা থেকে রামমন্দিরে দানের অর্থ আত্মসাতের ঘটনায় কড়া বার্তা
দানের অর্থ ও মূল্যবান সামগ্রী গায়েবের অভিযোগে নতুন মোড়। গ্রেফতার অভিযুক্তদের সঙ্গে ট্রাস্টের প্রাক্তন কর্তাদের যোগাযোগ খতিয়ে দেখছে তদন্তকারী দল
বিয়ে করব না’ বলতে পারেননি, তাই খুন? সিয়ার বয়ানে ঘনীভূত রহস্য
পরচুলা থেকেই কি শুরু হয়েছিল দূরত্ব? কেতন হত্যা মামলায় নতুন তথ্য ঘিরে চাঞ্চল্য
পহেলগাঁও হামলার জবাবে শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। প্রথমবার প্রকাশ্যে আনা হল অভিযানে প্রাণ হারানো সেনাকর্মীদের পরিচয়
রাম মন্দির চুরির ঘটনায় গ্রেফতার ৮! এরপর ইস্তফা দিলেন অনেকেই
সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের পর অজ্ঞান হয়ে পড়ে ১৭ বছরের নাবালিকা। ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন
পথের কাঁটা সরাতেই এই নৃশংসতা! লোহাগড় দুর্গে কেতন খুনে নয়া মোড়
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ঝুলেই রইল! শুল্ক কাঠামো নিয়ে ওয়াশিংটনকে কড়া বার্তা নয়াদিল্লির
৭.২ ও ৭.৫ মাত্রার পরস্পর দুই কম্পনে কেঁপে উঠলো দেশ , জরুরি অবস্থা জারি
আওয়ামি লিগকে থামানো যাবে না, এবছরই বাংলাদেশে ফিরব বলে দাবি ক্ষমতাচ্যুত প্রাক্তন...
সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যুর দাবি আফগানিস্...
নিজেদের মধ্যেই মিটমাট করে নেওয়ায় মামলা তুলে নেওয়া হয়
বিলের বিরোধিতা করতে গিয়ে নিজের বক্তব্য পেশ করতে পারেননি শোভনদেব চট্টোপাধ্যায়
হরিয়ানা-রাজস্থানের দীর্ঘ টানাপোড়েনের ইতি! অমিত শাহের উপস্থিতিতে স্বাক্ষরিত সমঝো...