নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচি পালন করছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে তিনি যান বেলুড় মঠে। মন্দির দর্শন ও সাধু-সন্ন্যাসীদের সঙ্গে কথা বলার পর তিনি রাজ্যে হিংসামুক্ত নির্বাচনের কথা জানান। তবে দিনটির সফরে ফের বিক্ষোভের মুখেও পড়তে হয় তাকে।
মঙ্গলবার সকালে বেলুড় মঠে পৌঁছে বিভিন্ন মন্দিরে পুজো দেন জ্ঞানেশ কুমার এবং মঠের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কিছু সময় মঠে কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এবারের নির্বাচনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে নজর থাকবে। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।'
বেলুড় মঠ থেকে বেরিয়ে তিনি রওনা দেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে। অভিযোগ, সেই সময়ই পথে তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। এর আগের দিনও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাকে। সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে একদল বিক্ষোভকারী তাকে ঘিরে কালো পতাকা দেখায় এবং স্লোগান তোলে। বিক্ষোভকারীদের অভিযোগ, SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের