নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্পর্ক ভেঙেছে প্রায় বহু বছর। দুজনেই এখন নিজেদের সংসার পেতেছেন। দু'জনই ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা পোক্ত করেছেন। বাচ্চাদের মত মুখ দেখাদেখি বন্ধ না করে ফের নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। বিমানবন্দরে দেখা হওয়া মাত্রই একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন রনবীর দীপিকা।
পুজো শেষ হতেই মুম্বই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন রনবীর দীপিকা। দেখা হতেই দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। পুরোনো সম্পর্ক ভুলে সতীর্থের মত এক হলেন দুই তারকা। ঘটনাটি ভীষণই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দুই তারকার অনুরাগীরা এই মুহূর্তে ভীষণই পছন্দ করেছেন। অনেকেই গল্প জুড়ে দিয়েছেন এরপর।
মুম্বই বিমানবন্দর থেকে বিমানে চেপে রনবীর দীপিকা নামেন দিল্লিতে। একসঙ্গে বেরোলেন বিমানবন্দর থেকে। রনবীরের পরনে কালো কো-অর্ড সেট। দীপিকার পরনে ধূসর রঙের জাম্পস্যুট। বিমানবন্দর থেকেই গাড়ি আলাদা হয় তাদের। গাড়িতে ওঠার আগে দীপিকার উদ্দেশ্যে অভিনেতা বলেন , "দেখা হচ্ছে তোমার সঙ্গে।" মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানান অভিনেত্রী। অনেকেই জুটিকে দেখে বানি নয়নার স্মৃতিচারণ করেছেন। আবার অনেকেই বিষয়টি ভালভাবে দেখেননি। তাদের বক্তব্য নিজেদের সংসার ছেড়ে কই যাচ্ছেন দু'জন? যদিও এই প্রশ্ন বেকার , কারণ কাজের ক্ষেত্রে সফর করে থাকেন তারকারা।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের