নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সুইপ মারতে গিয়ে কাঁধে চোট পান। এরপর আর মাঠে ফিরতে পারেননি। এখন ব্যাথা কিভুটা কম হলেও খেলার মত স্থিতিতে নেই ভারতীয় অধিনায়ক। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে তাকে ছাড়াই নামতে হতে পারে ভারতকে। সেখানে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। শুভমনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেনা টিম ম্যানেজমেন্ট।
ইডেন টেস্টের দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পরেই শুভমন ঘাড়ে ব্যথা অনুভব করেন। ত ব্যথা কমানোর ওষুধ খেয়েও লাভ হয়নি। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে মাঠে চলে এসেছিলেন ফিজিয়ো। হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয়েছিল শুভমনের। সেখানেও ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। গত রবিবার ছাড়া পান তিনি।
বুধবার শুভমনকে নিয়ে বিবৃতি দিয়ে বোর্ড জানিয়েছে ও চিকিৎসায় ভাল সাড়া দিয়েছে। তাই দলের সঙ্গে গুয়াহাটিও যাচ্ছে। বুধবার দুপুরেই গুয়াহাটি গেছে ভারতীয় দল। শুভমন একটি আলাদা গাড়িতে বিমানবন্দরে পৌঁছোন। তার সঙ্গে ছিলেন ফিজিয়ো। বিমানবন্দরে শুভমনের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নেক কলার পরেই বিমানবন্দরে ঢুকছেন তিনি। পিছন ফিরে কাউকে দেখতে হলে পুরো শরীর ঘোরাতে হচ্ছে। বোঝা যাচ্ছে, এখনও ঘাড় ঘোরাতে সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের। তাই দলের সঙ্গে সফর করলেও মাঠে নামছেন না গিল।
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...