নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রায় কয়েক হাজার মানুষের। তালিকায় বিচারাধীনের সংখ্যাও প্রচুর। এমনকি তারকারাও রয়েছে সেই তালিকায়। তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের নামও বাদ পড়েছে। ঘটনায় বিজেপি সহ নির্বাচন কমিশনকে তুলধনা করছে শাসক শিবির। এবার সেই তালিকায় চন্দ্রকোণার ৬০ বছরের বৃদ্ধের। ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ডিলিটেড।
সূত্রের খবর , বৃদ্ধের নাম ৬০ বছরের আশীষ দাস। জন্ম উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে।বিবাহসূত্রে ২০০২ সাল থেকে শ্বশুর বাড়ি চন্দ্রকোণা পুরসভার ২ নম্বর ওয়ার্ড নরহরিপুর গ্রামে বসবাস করছেন। পেশায় টোটো চালক। পরিবারে রয়েছে স্ত্রী ও ছেলে। স্ত্রী শোভা দাস ও ছেলে আকাশ দাসের নাম থাকলেও চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ গিয়েছে আশীষ দাস-এর। তালিকায় আশিষ বাবুর নামের পাশে লেখা 'ডিলিটেড।' এরপরই রীতিমতো ভেঙে পড়েছেন আশীষ দাস ও তার পরিবার।
২০০২ এর তালিকায় আশিষ বাবুর বাবা-মা কারও নাম ছিলনা। নিজেরও নাম ছিলনা ২০০২ এর তালিকায়। কমিশনের জারি করা ১১ নথির একটিও দেখাতে পারেননি আশিষ বাবু।নো ম্যাপিং ভোটার হিসাবে প্রথম শুনানিতে কোনো নথি দেখাতে পারেননি। বিএলও ও ব্লক প্রশাসনের পরামর্শে দ্বিতীয় বার জমা দিয়েছিলেন ডমিসাইল সার্টিফিকেট। আশিষ বাবুর বাবা সুনীল কৃষ্ণ দাস ও মা লতা দাস পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন ভারতে। পাকিস্তানের হাইকমিশনারের স্ট্যাম্প লাগানো পাসপোর্ট এখনও বাড়িতে গচ্ছিত রেখেছেন আশীষ দাস। তবে ডোমিসাইল সার্টিফিকেট দিয়েও নিজের নাম বাদ যাওয়া আটকাতে পারলেন না আশীষ বাবু।
আশীষ বাবুর স্ত্রী শোভা দাস জানিয়েছেন , "তালিকায় নাম দেখেও পাশে রয়েছে ডিলিটেড। কেন এই অবস্থা আমি বলতে পারব না। অনেকদিন ঘর ছেড়েছি। শশুর ওষুধের অভাবে মারা গেছে। আমার ছেলে ও আমার নাম আছে। ছেলে গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে এখনও চাকরি পায়নি। আমি পুরসভার ডেঙ্গুর কাজ করি। স্বামী টোটো চালায়। এইভাবেই সংসার চলে। এবার জানিনা কি করব। কিভাবে নাম উঠবে। আদৌ উঠবে কিনা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের