নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দীর্ঘ টানাপোড়েনের পর SIR প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে বিতর্ক তুঙ্গে। কাকদ্বীপে শাসক দলের তিন পঞ্চায়েত সদস্যের নামই উধাও। বিচারাধীন বা ডিলিটেড কোনো তালিকাতেই নেই তাদের নাম। ঘটনায় এলাকায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জেতেন তৃণমূল কংগ্রেসের তিন সদস্য পানুরাম দাস, সীমা সরকার দাস ও রূপমতি দাস। কিন্তু SIR এর চূড়ান্ত তালিকায় তাদের তিনজনের নামই বাদ। বিচারাধীন বা ডিলিটেড কোনো তালিকাতেই তাদের নাম খুঁজে পাওয়া যায়নি। আর এই ইস্যুকে কেন্দ্র করে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েতের সদস্যরা।
পঞ্চায়েত সদস্য সীমা সরকার দাসের অভিযোগ, ' বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এখানে প্রার্থী হিসেবে ঘোষিত হই। কিন্তু SIR চলাকালীন আমাকে সমস্ত নথি নিয়ে দেখা করতে বলা হয়েছিল। আমার এখানেই জন্ম পড়াশোনা সব কিছুই এখানে। নথি জমা দেওয়ার ১২-১৫ দিন বাদেই আমাকে আবার ডাকা হয় তখন আমি কারণ জানতে চাইলে আমাকে বলা হয় সমস্ত নথি হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন দেখছি নথিতেই নাম নেই। আমি চাই আমার ভোট যেন ঠিকঠাক থাকে।'
অপর এক পঞ্চায়েত সদস্য রূপমতি দাসের অভিযোগ, ' আমি এখানে ২০০ ভোটে জিতেছি। এখানে BlA -২ হিসেবেও কাজ করেছি SIR এর সময়। আর এখন দেখছি আমার নিজেরই নাম নেই। কেন নেই সেটার উত্তর কমিশনই দিতে পারবে। সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন আমার নাম বাদ দিয়েছে সেটাই চিন্তার বিষয়।'
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই পঞ্চায়েতে মোট ভোটার সংখ্যা ১৭,৪০০। এর মধ্যে ২,০১০ জনের নাম বাদ গিয়েছে এবং ১,২১৯ জনের নাম ‘বিচারাধীন’ হিসেবে রয়েছে। কাকদ্বীপ বিধানসভার মধ্যে এই পঞ্চায়েতেই সর্বাধিক নাম বাদ পড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের