নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দোলের রঙের উৎসবের মাঝেই হঠাৎ আতঙ্কের ছায়া। ‘ছেলেধরা’ গুজবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল চন্দ্রকোণা। এক অপরিচিত ব্যক্তিকে ঘিরে সন্দেহ দানা বাঁধতেই মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। জনরোষ নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার সূত্রপাত জাড়া গ্রামে। স্থানীয়দের দাবি, এক অপরিচিত ব্যক্তিকে দীর্ঘক্ষণ সন্দেহজনকভাবে এলাকায় ঘুরতে দেখা যায়। অভিযোগ ওঠে, ওই ব্যক্তি এক নাবালককে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ‘ছেলেধরা’ সন্দেহে ক্ষিপ্ত জনতা ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় গণপিটুনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু উত্তেজিত জনতার রোষ এতটাই তীব্র ছিল যে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করতে হিমশিম খায়। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর ওই ব্যক্তিকে উদ্ধার করে রামজীবনপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ' লোকটি স্কুটি নিয়ে যাচ্ছিল তখন নাকি যুবক ওকে লক্ষ্য করে বেলুন ছুড়ে মারে। সেই সময় লোকটি ছেলেটিকে তুলে নিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে গিয়ে গাড়ি আটকানোর পর ছেলেটিকে ছাড়ে। এমনও না যে লোকটির গায়ে অনেকটা রং লেগেছে। এলাকার কেউই তাকে চেনে না।'
আটক ব্যক্তির নাম সিরাজুল আলী, তিনি হুগলীর গোঘাটা এলাকার বাসিন্দা। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্য একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। যদিও আটক করা ব্যক্তির বক্তব্য, ' আমি আমার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম তখন এক যুবক আমাকে বেলুন ছুঁড়ে মারে। তখন আমি তাকে বকি কিন্তু গাড়িতে তুলিনি।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের