69a7f5985ddf6_IMG-20260304-WA0075
মার্চ ০৪, ২০২৬ দুপুর ০২:৩৫ IST

স্টেশন চত্বরে পরপর সিলিন্ডার ব্লাস্ট , হোলির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হোলির দুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। মধ্যমগ্রামে স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নেপথ্যে বেশ কয়েকটি সিলিন্ডার ব্লাস্ট। ঘটনায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , একের পর রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পর বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। মিষ্টির দোকান সহ কাঠের দোকানে আগুন লাগে। গোটা স্টেশন চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে স্থানীয়রা। এরপর দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পাঁচটি ইঞ্জিন। ভস্মীভূত হয়েছে একাধিক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। স্টেশন চত্বরে ধোঁয়া ছড়িয়ে যাওয়ায় বন্ধ হয়েছে মধ্যমগ্রাম বনগাঁ শিয়ালদহ হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।

এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। কাঠের দোকানের এতটাই আগুন ছড়িয়ে পড়েছে যে সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। ঘটনায় ভীষণই ভেঙে পড়েছেন কাঠের দোকানের মালিক। 

ঘটনা প্রসঙ্গে মধ্যমগ্রাম পুরসভার বিরোধী দলনেতা অশোক সাহা বলেছেন , "এই স্টেশন চত্বর আমরা একসময় মানুষের চলাচলযোগ্য করে তুলেছিলাম। কিন্তু এখন ফের যা অবস্থা হয়েছে তাতে চোখে লাগার মত। বেআইনিভাবে দোকান চালানো হচ্ছে। একগুচ্ছ খাবারের দোকান রয়েছে এখানে যাদের কোনো পারমিশন নেই বসার। শুধু পেট চালানোর কথা ভাবলে হবে না। মানুষের নিরাপত্তার কোথাও ভাবতে হবে। এইসব দোকানেই রয়েছে সিলিন্ডারগুলি। যেভাবে এখানে দোকান বাড়ছে , যেভাবে মানুষের অসচেতনতা বাড়ছে সেখানে এই জায়গায় এমন দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। একজন বয়স্ক মানুষ দোকান থেকে কিছু জিনিস বের করছিলেন এখন তাকে দেখা যাচ্ছে না। তিনি আদৌ বেঁচে আছেন কিনা এখন সেটাই জানার বিষয়। এত বড় একটা বিষয় এখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে সেখানে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছেনা এটাই সবথেকে চিন্তার বিষয়।"

শাসক দলের তরফে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন , "সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পর আগুন লেগেছে। তবে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা আমি সেটা খতিয়ে দেখছি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে ঠিকই তবে ফের ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে। এখন একটাই বিষয় আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর বাকিটা খতিয়ে দেখতে হবে। তবে স্বস্তির বিষয় এটাই যে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় তপন সাহা জানিয়েছেন , “ফাস্ট ফুডের দোকান থেকে আগুন লেগেছে। এছাড়া কাঠের দোকান তো পুড়ে ছাই হয়ে গেছে পুরো। আসলে এখানে এত খাবারের দোকান সেখানে এত সিলিন্ডার থাকে যার ফলে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারত। এছাড়া দুটি মিষ্টির দোকানেও আগুন লেগেছে।”

আরও পড়ুন

দুয়ারে উন্নয়ন কালেও বেহাল রাস্তা , সমাধানের আশায় অবশেষে বিজেপির দ্বারস্থ গ্রামবাসীরা
জুলাই ২২, ২০২৬

বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে দিন কাটছে দিনহাটার লাউচাপড়া গ্রামের বাসিন্দাদের

স্বল্প সুদে সরকারি ঋণ, তফশিলি পরিবারগুলির জন্য বড় সুখবর
জুলাই ২২, ২০২৬

কম সুদে ঋণ আর অনুদানে স্বনির্ভরতার নতুন সুযোগ

সড়কপথে যেন প্লেন চালায় , টোটো চালকদের শিক্ষা দিতে ময়দানে পুলিশ
জুলাই ২২, ২০২৬

এখন থেকে প্রতিটি টোটো চালকের কাছে পুলিশ প্রশাসনের দেওয়া নির্দিষ্ট  সূচনা পত্র থাকা বাধ্যতামূলক করা হচ্ছে

ক্ষমতার বলে অবৈধ নির্মাণ , তৃণমূল নেতার ঘরে বুলডোজার চালালো পৌরসভা
জুলাই ২২, ২০২৬

জুট মিলের জমি দখল করে নির্মাণের অভিযোগ, দীর্ঘ আইনি লড়ায়ের পর উচ্ছেদ

অপহরণের নাটক ! ৩ ঘন্টার মধ্যেই রহস্যভেদ পুলিশের
জুলাই ২২, ২০২৬

 ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

সরকারি ঘরের নামে টাকা আত্মসাতের অভিযোগ , গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান
জুলাই ২২, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাকে মারধরের অভিযোগ

তামান্না খুনে বড় অগ্রগতি, ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ পুলিশের
জুলাই ২২, ২০২৬

২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জন বিচারবিভাগীয় তদন্তে রয়েছেন

বন্ধ অফিস , গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা , ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
জুলাই ২২, ২০২৬

বুকিং থাকা সত্ত্বেও মিলল না সিলিন্ডার  

ঠাকুমার দেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা নাতির , চাঞ্চল্য নবদ্বীপে
জুলাই ২২, ২০২৬

ঘটনায় শ্মশান চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

গোপন চেম্বারে মহিষ! আন্তঃরাজ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
জুলাই ২২, ২০২৬

অসম-বাংলা সীমান্তে কন্টেনার আটক, বিহারের চালক গ্রেফতার, বড় পাচার চক্রের খোঁজে তদন্ত 

ভিনরাজ্য থেকে দমদমে এসে চলন্ত অটোয় তরুণীকে শ্লীলতাহানি , হিন্দিভাষী যুবককে উচিত শিক্ষা দিলো বাঙালিরা
জুলাই ২২, ২০২৬

একই অটোতে এর আগে আরও এক মহিলার সঙ্গেও শ্লীলতাহানির চেষ্টা করেছিল সে

চিকিৎসকের অভাবে দাদুকে হারানোর যন্ত্রণা! সেই স্বপ্নই নিটে ৬১৮ নম্বর এনে দিল মাসিদূর
জুলাই ২২, ২০২৬

বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছেন

১৫ ফুট অজগর ঘিরে চাঞ্চল্য! প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধার বনদফতরের
জুলাই ২২, ২০২৬

কৃষিজমির জালে আটকে পড়েছিল বিশালাকার পাইথন, খবর পেয়েই ভিড় স্থানীয়দের 

বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা , ইছাপুরে গঙ্গায় ধাক্কা দিয়ে বান্ধবীকে খুন তরুণের
জুলাই ২২, ২০২৬

দেহ দুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

শহীদ দিবসে যেতেই বাড়িতে দুঃসাহসিক চুরি , মাথায় হাত রাজমিস্ত্রির
জুলাই ২২, ২০২৬

উধাও প্রায় ৫ লক্ষ টাকার গয়না

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের