নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রবিবার এসএসসির দ্বিতীয় দফা। রাজ্যজুড়ে একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় ৯ বছর পর এই পরীক্ষা হচ্ছে। শূন্যপদ ১২,৫১৪ টি। গত ৭ সেপ্টেম্বর এসএসসির নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো সুষ্ঠুভাবে পরীক্ষা চায় কমিশন।
পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে এবং চলবে দুপুর ১.৩০ পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার হলে পৌঁছতে হবে সকাল ১০টার মধ্যে। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি। পরীক্ষার্থীর সংখ্য়া ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। পরীক্ষাকেন্দ্র মোট ৪৭৮ টি।
শনিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি। আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে, প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আমাদের দিক থেকে, দফতরের দিক থেকে তো বটেই, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি-ও নির্ভুল ও অভ্রান্তভাবে প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি, পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে।“
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের