নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিনের প্রতীক্ষা, একের পর এক বৈঠক তবু চিংড়িঘাটা মেট্রোর জট এখনও কাটল না। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সংযোগের পথে সবচেয়ে বড় বাধা হয়ে থাকা চিংড়িঘাটার অচলাবস্থা ঘিরে এবার কড়া অবস্থান নিল হাইকোর্ট। সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের।
মাত্র ৩৬৬ মিটার কাজ বাকি থাকলেও চিংড়িঘাটায় থমকে রয়েছে নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো প্রকল্প। সেই অল্প অংশের কাজ শেষ করতে ট্রাফিক নিয়ন্ত্রণ প্রয়োজন হলেও তা ঘিরেই তৈরি হয়েছে আইনি জট। এই পরিস্থিতিতে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল এবং বিভিন্ন দফতরের মধ্যে একাধিক বৈঠক হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। এমনকি হাই কোর্টের নির্দেশে গত ১৭ ডিসেম্বর দ্বিতীয় দফা বৈঠক বসেও জট কাটেনি।
শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্মাণকারী সংস্থা আরভিএনএল আদালতে জানায়, পুলিশের তরফে বলা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয়। অথচ তাদের দাবি, মাত্র তিন দিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ পেলেই কাজ শেষ করা সম্ভব। এর পাল্টা যুক্তিতে রাজ্য প্রশ্ন তোলে, বছরের পর বছর ধরে কাজ চলছে, ফলে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরভিএনএলের অসুবিধা কোথায়।
তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ আদৌ সম্ভব কি না, তা রাজ্যকে জানাতে হবে। আগামী সোমবারই এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। চিংড়িঘাটা মেট্রোর এই অচলাবস্থা শুধুই একটি প্রকল্পের বিলম্ব নয়, তা নিত্যযাত্রীদের দুর্ভোগের প্রতীক।
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের