নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রোহিত শর্মা , বিরাট কোহলির ছন্দ নিয়ে এখন চর্চা তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সফল হননি দুই তারকাই। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। অন্যদিকে , খুবই সামান্য সময় পিচে টিকে জস হ্যাজলউডের শিকার হয়েছেন রোহিত। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার। এই ম্যাচে দুই তারকাকেই প্রত্যাবর্তন করতে হবে। তবে ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে সমর্থকদের নয় বোর্ডের সদস্যদের প্রমাণ করতে হবে তাদের। এরই মাঝে রোহিত কোহলিকে দ্বিগুণ পরিশ্রম করার পরামর্শ দিলেন অবসরপ্রাপ্ত রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন বলেছেন , "ছন্দে থাকতে হলে পরিশ্রমের কোনও বিকল্প নেই। কিন্তু সময়ের সঙ্গে পরিশ্রমের মাত্রাটা বদলে যায়। ২৫ বছর বয়সে যতটা পরিশ্রম করতে হয়, বয়স ৩৫ বা ৪০-এর কাছাকাছি হলে তা দ্বিগুণ বাড়াতে হবে। কারণ, বয়স হলে ধকল সামলানো কঠিন। তার জন্যই পরিশ্রম বাড়াতে হয়। রোহিত, কোহলিকে এখন দ্বিগুণ পরিশ্রম করতে হবে।"
প্রাক্তন ভারতীয় স্পিনার যোগ করছেন , "রোহিত ওজন কমিয়েছে। ওকে দেখে ভাল লাগছে। মাঠের মধ্যে নড়াচড়া ভাল করছে। আগের দিন দেখলাম, কোহলিও ফিটনেস নিয়ে কথা বলছে। ওকে অবশ্য ফিটনেস নিয়ে কিছু বলার নেই। দুই ক্রিকেটার যদি শারীরিক ভাবে ঠিক জায়গায় থাকে তাহলে মানসিক ভাবেও ওরা ফুরফুরে থাকবে। তাতে ভারতেরই ভাল। বয়সে এসেও যতটা নিজেদের ফিট দেখাতে পারবে ততই তাদের ও ভারতের দুই পক্ষেরই ভাল।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের