নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রবল বৃষ্টি ও বালাসন নদীর ভয়াবহ স্রোতে ভেসে গিয়েছিল মিরিকের দুধিয়া বেইলি ব্রিজের একাংশ। ফলে শিলিগুড়ির সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মাত্র ২০ দিনের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন বেইলি ব্রিজ নির্মাণ সম্পূর্ণ করে তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। নবান্ন থেকে ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
গত জুন মাসে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি দুর্যোগে দার্জিলিং-সহ একাধিক এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বালাসন নদীর প্রবল স্রোতে মিরিকের দুধিয়া এলাকার বেইলি ব্রিজের একাংশ ভেঙে যায়। এর ফলে মিরিকের সঙ্গে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার জেরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজে নামে সেনাবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় নতুন বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় এবং মাত্র ২০ দিনের মধ্যেই তা সম্পূর্ণ করা হয়। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী দ্রুত সেতু নির্মাণের জন্য সেনাবাহিনীর জওয়ানদের ধন্যবাদ জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বেইলি ব্রিজটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে মিরিক ও শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হতে চলেছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের