নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর থেকে জেলা। জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী দায়ী করলেন সিইএসসিকে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিল বিদ্যুৎ পরিষেবা সংস্থা।
সূত্রের খবর, এক রাতের অবিরাম বৃষ্টিতে কলকাতা ও হাওড়া শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শহরের রাস্তায় ভেসে উঠেছে মানুষ ও পশুর মৃতদেহ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিদ্যুৎ সংযোগ বন্ধ না করলে দেহ উদ্ধার করা যাচ্ছে না। এর মধ্যেই সিইএসসি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, 'জননিরাপত্তার স্বার্থে এবং অবিরাম বৃষ্টির ফলে চরম জলাবদ্ধতার কারণে কিছু এলাকায় সক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।'
বিবৃতিতে আরও জানানো হয়, 'জল নিরাপদ স্তরে নামলেই পুনরায় পরিষেবা চালু হবে। রাস্তার আলোর খুঁটি বা ট্রাফিক লাইট সিইএসসির আওতায় নয়।' পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, দিনরাত কাজ করছে তাদের কর্মীরা এবং পরিস্থিতি সামলাতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা ক্রমাগত যোগাযোগ রাখছে।
অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমার সঙ্গে সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও দুর্ঘটনা ঘটেছে, তবু সিইএসসি সতর্ক হয়নি। মানুষের প্রাণ এভাবে চলে যাওয়া চলতে পারে না। এর দায় সিএইএসসিকে নিতে হবে।'
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের