নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্বল হয়ে ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে মান্থা। ফলে এখনই পুরোপুরি ভাবে প্রভাবমুক্ত হচ্ছে না বাংলা। নভেম্বরের শুরুতে মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাদ পড়বে না উত্তরবঙ্গও। ভূমিধস ও ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কাও জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মান্থা শক্তি হারিয়ে ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ধীরে ধীরে শক্তি হারালেও তার প্রভাব রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ১ নভেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং বাঁকুড়া-পশ্চিম বর্ধমান-পুরুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা থাকবে বেশি। তবে ২ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া ধীরে ধীরে উন্নত হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, একই রকম ভাবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। হিমালয় সংলগ্ন অঞ্চল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও সিকিমে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ৩১ অক্টোবর সবচেয়ে প্রবল বৃষ্টি হতে পারে। এর ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভ্রমণকারীদের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তবে দ্রুতই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহবিদরা।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের