নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আয় বহির্ভূত বিপুল সম্পত্তি রাখার অভিযোগে এবার গ্রেফতার পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার জালে ধৃত এই আধিকারিকের বিরুদ্ধে ওঠেছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। বেতনের তুলনায় প্রায় ৫ কোটিরও বেশি সম্পত্তি থাকার প্রমাণ মিলেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ধৃত পার্থ চোঙদার কলকাতা পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত ছিলেন। দুর্নীতি দমন শাখার তদন্তে উঠে এসেছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে তার আয়ের তুলনায় ৫ কোটিরও বেশি সম্পত্তি জমিয়েছেন তিনি। ওই সময়ে পার্থর বেতন ছিল মোট ৫৬ লক্ষ টাকা, অথচ নামে-বেনামে পাওয়া গেছে প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি। নিউটাউনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তার ২৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে।
এছাড়া একাধিক বেসরকারি ব্যাঙ্কে ১০ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন তিনি। এমনকি শ্বশুর-শাশুড়ির নথি ব্যবহার করে কলকাতার বিভিন্ন ব্যাঙ্কে আরও ৫-৬টি অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে কোটি টাকারও বেশি অর্থ লেনদেন হয়েছে। পার্থর নামে-বেনামে ৬টি ফ্ল্যাট, বোলপুরে ৩৬ লক্ষ টাকার বাংলো, স্ত্রীর নামে একটি রিয়েল এস্টেট সংস্থা, ও ব্যাঙ্ক লকারে ৭৩৪.৮৫ গ্রাম সোনা পাওয়া গিয়েছে। তাছাড়া, তার নামে রয়েছে একাধিক জীবনবিমা এবং বিদেশ সফরের তথ্যও।
দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ২০২৩ সাল থেকেই এই ঘটনার তদন্ত শুরু করেছিলেন। প্রায় দুই বছরের অনুসন্ধানের পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তাকে তোলা হয়। তদন্তকারীদের দাবি, জেরায় বিপুল সম্পদের উৎস ও দুর্নীতির চক্রের হদিশ পাওয়া যেতে পারে।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের