নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পরিষেবা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। সেই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি, বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কাউন্সিলরের পদত্যাগের দাবিও তোলেন তারা। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় শান্তিপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কোনো কাজ করেননি। বুথভিত্তিক উন্নয়নের জন্য আসা সরকারি টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি এলাকায় রাস্তার বেহাল দশা, পর্যাপ্ত আলোর অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। কয়েকদিন আগে পরিষেবা নিয়ে কথা বলতে গেলে এক বিজেপি নেত্রীকে মারধর করা হয়। সেই অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ক্ষোভেই কাউন্সিলরের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। কাউন্সিলর উপস্থিত না থাকায় তার স্বামীকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী এক মহিলার বক্তব্য,'এলাকার দরিদ্র মানুষদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আশেপাশের বাড়ির বা ওয়ার্ডের অন্য কারও নাম বাদ যায়নি। এমনকি অনেক মুসলিম পরিবার থাকা সত্ত্বেও তাদের কারও নাম কাটা হয়নি। অথচ বেছে বেছে শুধু বিজেপি কর্মীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে প্রশ্ন করা হলে কাউন্সিলর সাফ জানিয়ে দেন যে, তিনি জেনেশুনেই এই কাজ করেছেন। আমাকে গলা ফাটাতে নিষেধ করেন। এরপর তিনি আমাকে হুমকি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। মুখে আনা যায় না এমন অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেন'।
কাউন্সিলরের স্বামী রোহিত বিশ্বাসের বক্তব্য,' পম্পা বিশ্বাসের মা খুবই অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বর্তমানে তার মায়ের সঙ্গে হাসপাতালেই আছে। ও কাউন্সিলর হওয়ার পর নতুন করে কোনো ঘর করার কথা হয়নি। বর্তমানে যে সমস্ত ঘর তৈরি হচ্ছে, সেগুলি সবই আগের স্যাঙ্কশন হওয়া ঘর। তাই কারও ঘর কাটার প্রশ্নই ওঠে না। শক্তি বামু নামক কোনো ব্যক্তিকে মারধরের কোনো ঘটনাই ঘটেনি। পৌরসভা থেকে যতটুকু কাজের বরাদ্দ বা তহবিল দেওয়া হয়েছে, আমরা তার ওপর ভিত্তি করেই সততার সঙ্গে কাজ সম্পন্ন করেছি। আন্দোলনকারীদের নানা অভিযোগ বা ক্ষোভ থাকতেই পারে। তারা তাদের অভাব অভিযোগের কথাই বলছেন, তবে তাদের সব অভিযোগ সত্য নয়'।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের