নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর - বুধবার রাতে রহস্যজনক মৃত্যু বেসরকারি হাসপাতালের নার্সের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের মলানদিঘিতে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। নাইট ডিউটিতে যাওয়ার বদলে উদ্ধার হল নার্সের নিথর দেহ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মলানদিঘির কাঁকসা এলাকার গোপালপুরে। সেখানের একটি ১২ তলা আবাসনের নীচ থেকে উদ্ধার হয় নার্সের মৃতদেহ। মৃতার নাম মন্দিরা পাল। স্থানীয় সূত্রে খবর, গত এক বছর ধরে গোপালপুরের একটি বেসরকারি বি এড কলেজের সামনে ১২ তলা বহুতল আবাসনে প্রায় ৪০ জন নার্সিং স্টাফ ভাড়া থাকতেন। তাঁর মধ্যে ছিলেন মন্দিরা পালও।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নাইট শিফটের ডিউটির জন্য আবাসনের সামনে আসে হাসপাতালের বাস। অন্যান্য নার্সিং স্টাফ বাসে উঠলেও হদিশ পাওয়া যায়নি মন্দিরার। খোঁজাখুঁজি শুরু হলে দেখা যায়, আবাসনের পাঁচিলের বাইরে পড়ে রয়েছে তাঁর নিথর দেহ। খবর পেয়ে দেহটি উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করলেও, খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের