নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় এবার আদালতের দোরগোড়ায় পৌঁছল বিতর্ক। হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। আগামী ১৬ অক্টোবর এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
সূত্রের খবর, দুর্গাপুরের ভয়াবহ গণধর্ষণ কাণ্ডের পর ক্রমশ রাজনৈতিক ও আইনি রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্য। মঙ্গলবার হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি মেলায় ঘটনাটির গুরুত্ব আরও বেড়েছে। আদালত সূত্রে জানা যায়, ওই বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের চলমান আন্দোলনের বিরোধিতায় মামলা করেছে। অন্যদিকে, বিজেপি পক্ষ থেকে একটি পৃথক আবেদন জানানো হয়েছে। যেখানে দাবি করা হয়েছে সিবিআই তদন্তের। তাদের বক্তব্য, রাজ্য পুলিশের তদন্তে কোনও স্বচ্ছতা নেই, ফলে কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন।
এদিকে, তদন্তের কাজও জোরকদমে চলছে। মঙ্গলবার ধৃত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসিরউদ্দিনকে নিয়ে পুলিশ ঘটনাস্থল বিজড়া গ্রামে যায়। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুলিশের সন্দেহ, ওই এলাকাতেই আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে থাকতে পারে। নির্যাতিতার এক সহপাঠীকেও ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। নিউ টাউনশিপ ও দুর্গাপুর থানার যৌথ দল সরেজমিনে তদন্ত চালিয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের