নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডার্বি অতীত। ডার্বি জয়ের সফলতা ভুলে সামনে এবার ডায়মন্ড হারবার। ডুরান্ড কাপের সেমিফাইনালে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার। মোহনবাগানকে হারালেও চাপ কমেনি লাল হলুদের। কারণ, দল গঠনের পর থেকেই চমক দিতে দিতে আজ ডুরান্ড সেমি ফাইনালে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির দল। তাই একাধিক গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে চিন্তায় লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। অন্যদিকে ঠিক ততটাই আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবার নেতা ভিকুনা।
ডার্বিতে একাধিক ইস্টবেঙ্গল ফুটবলার হলুদ কার্ড দেখেছেন। তালিকায় রয়েছেন সাউল ক্রেসপো, দিমিত্রি দিয়ামানতাকোস, মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রাকিপ, লালচুংনুঙ্গা। সেক্ষেত্রে আজকের। ম্যাচে হলুদ কার্ড দেখলেই ফাইনাল থেকে ছিটকে যাবেন এই তারকারা। সবথেকে বড় বিষয়, ইস্টবেঙ্গল কোচের মতে , ডার্বির মত সম্মানীয় জয়ের পরই নাকি গাছাড়া মনোভাব দেখা দেয় দলের ফুটবলারদের মধ্যে। তবে ডায়মন্ড হারবারের মত শক্তিশালী দলের বিরুদ্ধে ছোট ভুলও বড় আকার ধারণ করতে পারে।
ফাইনালের রাস্তায় ওঠার আগে ডায়মন্ড হারবারকে ভীষণই কঠিন প্রতিপক্ষ হিসেবে মানছেন ব্রুজো। তিনি বলেছেন , "ডার্বি অতীত। ওই ম্যাচ নিয়ে আর ভাবছি না। আমাদের লক্ষ্য একটাই ফাইনালে উঠতে হবে। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচ। ডায়মন্ড হারবারও ফাইনালে যেতে চাইবে। ওদের দল দারুণ। আমাদের সতর্ক থাকতে হবে। একটা বিষয় মাথায় রাখতেই হবে যে কোনো কার্ড দেখলেই মুশকিল।"
অন্যদিকে দল নিয়ে আত্মবিশ্বাসী ভিকুনা ম্যাচের আগের দিন বলেছেন, "নিঃসন্দেহে টানটান ম্যাচ হতে চলেছে। আমরা সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। ডুরান্ডে আমরা তিনটে ম্যাচ জিতেছি, একটা হেরেছি। ইস্টবেঙ্গলের মত শক্তিশালী দলের সঙ্গে লড়াই করব।আমাদের দলও বেশ ভাল। জামশেদপুরকে ওদের মাঠে গিয়ে হারিয়েছি আমরা। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছি। এবার লক্ষ্য ফাইনাল।"
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের