নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঘরের ছেলের গোলেই ফাইনাল জয়ের স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। অভিষেকেই বাজিমাত করল ডায়মন্ড হারবার। বুধবার সেমিফাইনালে লাল হলুদ ব্রিগেডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার। ২-১ গোলে জিতে অস্কার ব্রুজোর ছেলেদের থামিয়ে দিয়েছে জবি জাস্টিনরা। ম্যাচের নায়ক ইস্টবেঙ্গলের পুরোনো সদস্য জবি জাস্টিন। জয়সূচক গোলটি এসেছে তারই পা থেকে। শনিবার ফাইনালে নর্থইস্টের মুখোমুখি অভিষেকের দল
প্রথমার্ধে অনবদ্য লড়াই করেছে দুই দল। ৪ মিনিটে প্রথম আক্রমণ করে ইস্টবেঙ্গল। এরপর ৮ মিনিটে গোলের সুযোগ পায় প্রতিপক্ষ। হালিচরণ নার্জারির শট কোনও মতে রুখে দেন প্রভসুখান গিল। ১৮ মিনিটে সুযোগ হাতছড়া করেন জাস্টিন। ২১ মিনিটে আনোয়ার আলির শট রুখে দেম ডায়মন্ড গোলকিপার মিরশাদ মিচু। ২৫ মিনিটের মাথায় ফের সুযোগ হাতছাড়া করেন জবি জাস্টিন। ৩৭ মিনিটে লুকার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে হেড গোলের মধ্যে রাখতে পারেননি দিয়ামান্তাকস।
দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন করেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো।নুঙ্গা ও এডমুন্ডকে তুলে নামানো হয় প্রভাত লাকরা ও জিকসন সিংকে। ৫৪ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন দিয়ামান্তাকস। এরপরও একাধিক সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। ৬৫ মিনিটে মিকেলের অনবদ্য ব্যাকভলিতে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। কয়েক মিনিটের মধ্যেই গোল পরিশোধ করে লাল হলুদ। মাঝমাঠ থেকে বিশ্বমানের গোল করেন আনোয়ার আলি।
বাবাকে হারানোর খবর পেয়ে দেশে ফিরছিলেন রশিদ। পারিবারিক দায়িত্ব মিটিয়ে ফের মাঠে নেমে পড়েন সেমিফাইনালে। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে কুর্নিশ জানায়। ৭২ মিনিটের মাঠে নামেন তিনি। ৮৩ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বল লাল-হলুদের জালে জড়িয়ে দেন জবি জাস্টিন। এরপরও একাধিক সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। তবে লাভের লাভ কিছুই হয়নি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের