নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দুই কেন্দ্রের সকাল থেকেই চোখে পড়ছে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ। সকাল ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম এই দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ভোটের হার প্রায় ৩৭ শতাংশ ছুঁয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৬.৯৯ শতাংশ। এর মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৩৮.২ শতাংশ, আর ডায়মন্ড হারবার কেন্দ্রে ৩৫.৯২ শতাংশ ভোট নথিভুক্ত হয়েছে। বিভিন্ন অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগণার এই দুই কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগেই কমিশনের পক্ষ থেকে কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পুনরায় ভোটগ্রহণ।
নিরাপত্তার কড়া বন্দোবস্তের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানা গেছে। তবে ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন, ফলে সেই কেন্দ্রের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের