নিজস্ব প্রতিনিধি , রাঁচি - আগামী ৩০শে নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ। দুই বছর পর দলে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড। তবে জায়গা পাওয়া নিয়ে সমস্যায় চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তবুও আশা ছাড়ছেন না রুতুরাজ। দক্ষিণ আফ্রিকা এ সিরিজে ভাল খেলার সুবাদেই এই সিরিজে প্রত্যাবর্তন হয়েছে তার।
২০২৩ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ পান। এরপর দেশের জার্সিতে ২০২৪ সালে শেষবার মাঠে নামেন। খেলেছিলেন ভারতীয় দলে ফের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রুতুরাজ। ওপেনিং ব্যাটার বলেন, "দলে ফিরতে পেরে খুব ভাল লাগছে। নীল জার্সি পরে ভারতের হয়ে আবার খেলার অপেক্ষায় রয়েছি।"
তবে রবিবার ভারতের প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে রুতুরাজের। ওপেনার হিসেবে রোহিত শর্মা , যশস্বী জসওয়ালের জায়গায় আপাতত রুতুরাজকে হয়তো খেলাবেন না গম্ভীর। এরপর রয়েছেন বিরাট কোহলি , লোকেশ রাহুল। তাই টপ অর্ডারে জায়গা পাওয়া সত্যিই কঠিন তার। অস্ট্রেলিয়া সফরে চার নম্বরে ব্যাট করেছিলেন শ্রেয়স আয়ার। চোটের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেই। তার জায়গায় খেলতে পারেন রুতুরাজ। তবে দলে রয়েছেন ঋষভ পন্থ, ধ্রুব জুরেলরা। লড়াই ভীষণই কঠিন।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...