নিজস্ব প্রতিনিধি , দুবাই - দুবাই স্টেডিয়ামে এর আগে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। অনেক আন্তর্জাতিক ম্যাচও খেলা হয়েছে। অনেক ক্রিকেটারই এই এক সমস্যার কথা তুলে ধরেছেন। ক্যাচিং সমস্যা। বাজে ফ্লাডলাইটের জেরে ক্যাচ ধরা বেজায় কঠিন। একাধিক ভারতীয় সহ বিদেশী ক্রিকেটার এই সমস্যার সম্মুখীন হয়ে গুরুত্বপুর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করেছেন। তবে ভারতীয় দল চলতি এশিয়া কাপে অসাধারণ ফিল্ডিং করছেন। ফিল্ডিংয়ের দিক থেকে ভারত অনেক এগিয়ে। হার্দিকরা কিভাবে দুবাইয়ের এই গরম সহ্য করেও নিজেদের ফিল্ডিংয়ে মনোযোগ দিয়েছেন , সেই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।
দুবাইয়ে স্টেডিয়ামের ছাদের সঙ্গে লাগানো রয়েছে আলো। ফলে উপরের দিকে তাকালে আগুনের গোলক বলে মনে হয়। উঁচুতে বল উঠে গেলে চোখে আলো পড়ার কারণে ক্যাচ নেওয়া সমস্যার। দিলীপ বলেছেন, "দুবাই স্টেডিয়ামের আলোগুলো অন্য রকম। তাই সমস্যা হয়। অন্য স্টেডিয়ামে স্তম্ভের উপর আলো থাকলেও, এখানে মনে হয় আগুনের গোলকের নীচে খেলছি। বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ ধরার সময় সবচেয়ে সমস্যা হয়। সেকেন্ডের জন্য বল থেকে আপনার চোখ সরে যেতে পারে। বিশেষ করে বল যখন আকাশে ওঠে।"
দিলীপ আরও বলেছেন , "আমরা সবসময় জানি ক্যাচ ওঠার সময় বলের থেকে চোখ সরানো যায় না। চোখ সরে গেলেই আমরা ভয় পেয়ে যাই। তাই ফিল্ডিংয়ে কিছু বৈচিত্র এনেছি। এর ফলে বল থেকে মুহূর্তের জন্য চোখ সরলেও, ক্যাচ হাতে পড়ার আগে যথেষ্ট সময় যেন বলের দিকে থাকে। বলের কাছাকাছি ফিল্ডারেরা কত আগে পৌঁছাতে পারছে সেটা গুরুত্বপূর্ণ।অনুশীলনে আমরা দিন-রাত এটা নিয়েই কাজ করি।"
একের পর এক হারে পর্যুদস্ত নাইটদের এই অবস্থার জন্য ভুল প্লেয়ার নির্বাচনকেই দায়ী করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার
পিঠের চোট সারিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন অরেঞ্জ আর্মি দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে
ইউরোপ সেরার লড়াইয়ে তারাই এবার অন্যতম দাবিদার
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু প্রাক্তন অধিনায়ককে আপাতত মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
এই বিবাদ এখন ভারতীয় ক্রিকেট মহলে টক অফ দ্য টাউন
সেটা লুকোতে পারেননি আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি
পিএসজি - ২
লিভারপুল - ০
অ্যাতলেতিকো মাদ্রিদ - ১(৩)
বার্সেলোনা - ২(০)
চেন্নাই সুপার কিংস - ১৯২/৫(২০)
কলকাতা নাইট রাইডার্স - ১৬০/৭(২০)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
মাঠের উত্তেজনার মাঝে এমন প্রশাসনিক পদক্ষেপে দুই শিবিরেই এখন অস্বস্তি তুঙ্গে
এখনও অবধি জয়ের মুখ দেখেনি কলকাতা
সানরাইজার্স হায়দ্রাবাদ - ২১৬/৬(২০)
রাজস্থান রয়্যালস - ১৫৯(১৯)
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়