নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে চোট সারিয়ে ফিরেছেন শ্রেয়স আইয়ার। মাঠে ফিরেই নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। প্রথম দিকে একটু সমস্যা হলেও পরে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। যদিও ৪৯ রানেই কাইল জেমিসনের শিকার হন। মাঠে ফিরেই বিরাটের সঙ্গে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। সেই বিরাটের প্রশংসা করলেন আইয়ার। এমনকি কোহলির একটি বিরাট রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে আইয়ারের সামনে।
চোখের সামনে কোহলির রেকর্ডের সাক্ষী থাকলেন আইয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন কোহলি। শ্রেয়স বলেন , "বিরাটের ইনিংস নিয়ে যতই বলা হোক না কেন, সেটা কমই হবে। বহু বছর ধরেই এটা আমরা দেখে আসছি। বিরাট ধারাবাহিকভাবে এভাবে পারফর্ম করে আসছে। যেভাবে স্ট্রাইক রোটেট করছিল, যেভাবে বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করছিল, সেটা এক কথায় অনবদ্য।"
কোহলিকে টপকে যাওয়ার হাতছানি রয়েছে শ্রেয়সের সামনে। বর্তমানে শ্রেয়সের আন্তর্জাতিক ওয়ানডেতে রান ২৯৬৬। আর ৩৪ রান করলেই ওয়ানডে ক্রিকেটে ৩ হাজার রানের গণ্ডি পেরোবেন তিনি। রাজকোটে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে এই রান করতে পারলেই বিরাটকে টপকে যাবেন আইয়ার। দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ানডেতে তিন হাজার রান করার নজির গড়তে চলেছেন ভারতীয় ব্যাটার।
মাঠে ফিরে শ্রেয়স বলেন , "সিরিজের শুরুটা ভালোভাবে হল। বেশ কিছু দিন পর আবার ভারতীয় দলে ফিরলাম। দারুণ লাগছে। ড্রেসিংরুমে সবার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো দারুণ অনুভূতি। গত কয়েক মাস ধরে সেটা মিস করছিলাম।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন