নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টে ধাক্কা কেন্দ্রীয় সরকারের। অবশেষে আশার আলো গ্রামীণ শ্রমিকদের জীবনে। তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে হলফনামা আদানপ্রদানের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অর্থ বন্ধ হয়েছিল রাজ্যে। এই নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মেটানোর অনুরোধ করেন। দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ১০০ দিনের টাকা দেওয়ার নির্দেশ দেয়। পূর্বেই কলকাতা হাইকোর্ট জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে।
হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, 'কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।' তবে সেই রায়ের বিরোধিতা করে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। মামলাটি বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চে ওঠে। শুনানি শেষে হাই কোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
এরপর শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে কেন্দ্র জানায়, 'কাজ শুরু করতে কোনও আপত্তি নেই।' এই মন্তব্যের মধ্য দিয়েই কেন্দ্রের অবস্থান বদল স্পষ্ট হয়ে যায়। আদালতও জানিয়ে দেয়, দ্রুততম সময়ে কাজ শুরুর প্রস্তুতি নিতে হবে রাজ্য ও কেন্দ্রকে। একইসঙ্গে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশে বকেয়া অর্থ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে হলফনামা আদানপ্রদানের জন্য একমাস সময় দেওয়া হয়েছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের