নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটছেনা। দেশের অন্যতম সেরা লিগ আইএসএল নিয়ে জট ক্রমশ বেড়েই চলেছে। সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। একদিকে আইএসএল স্থগিত, অন্যদিকে ক্রমতালিকায় অধঃপতন ভারতের , সবমিলিয়ে চিন্তিত ভারতীয় ফুটবলের কর্তারা। এরই মাঝে হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। যেখানে আইএসএল শুরু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও ভাবনা চিন্তার আর্জি জানানো হয়েছে। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও ছ’ধাপ নেমে ১৪২ নম্বরে রয়েছে ভারত। সেই কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এছাড়া , আইএসএলের স্পনসর পাওয়ার বিষয়েও নজর দিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে।
সর্বভারতীয় ফুটবল সংস্থা আইএসএলের স্পনসর হওয়ার জন্য দরপত্র চাইলেও কোনও সংস্থা আগ্রহ দেখায়নি। কারণ , দরপত্রে নাকি একাধিক অযুক্তিকর জিনিসের আবেদন করা হয়েছে। সম্প্রতি আইএসএলের ১২ টি ক্লাবের অধিনায়ক চিঠি পাঠায় সুপ্রিম কোর্টে। সবটাই এখন শীর্ষ আদালতের ওপর নির্ভরশীল। এর মাঝে প্রধানমন্ত্রীর ওপর ভরসা করছে লাল হলুদ। তাদের মতে মোদি হস্তক্ষেপ না করলে হয়তো ভারতীয় ফুটবলের অচলাবস্থা কোনোদিনই কাটবেনা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের