নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দু বছর পেরিয়ে গেলেও এখনও মুছে যায়নি আরজি. করের সেই অভিশপ্ত রাতের স্মৃতি। সেই স্মৃতিকে স্মরণে রেখে রাজ্যজুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস। সরকারি নির্দেশে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মৃতিতে দুমিনিট নীরবতা পালন করা হয়। আর সেই আবহেই ফের তদন্তের গতি নিয়ে সরব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সত্য সামনে আনতে তদন্তে প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হোক, এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি।
২ বছর আগে ৯ আগস্ট রাতেই আরজি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যায় ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনা। সেই ঘটনার স্মরণে রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি নির্দেশ মেনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দুমিনিট নীরবতা পালন করে তরুণী চিকিৎসককে স্মরণ করা হয়। এর মধ্যেই অভয়া কাণ্ডের তদন্ত নিয়ে ফের সরব হলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, ' সত্য যাতে সামনে আসে সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল। সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটা আমরা চাইব।'
শুধু তাই নয় মমতাকে নিশানা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ' তদন্তের প্রয়োজনে যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন তাহলে তাই করা হবে।' শারদ্বত মুখোপাধ্যায় বলেন, সরকার এই ঘটনার সত্য উদঘাটনে সংকল্পবদ্ধ। ভবিষ্যতে কোনও তরুণীর সঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি, তদন্তে ইতিমধ্যেই একাধিক নাম সামনে এসেছে বলেও ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের