নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দমদমে ফের নৃশংস গণধর্ষণের ঘটনা। টিউশন পড়ে ফেরার পথে টোটোতে তুলে নিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় দমদম থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ফলে ব্যাপক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকায়।
গতকাল রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দমদমের এক নাবালিকা। সেই সময় টোটো করে এসে ৭–৮ জন দুষ্কৃতী তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর দমদম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে নিয়ে যায় নির্যাতিতাকে। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নাবালিকা কোনওভাবে বাড়ি ফিরে এসে ঘটনাটি জানায় পরিবারের সদস্যদের। সঙ্গে সঙ্গে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাতারাতি তল্লাশি চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতরা হলেন - রিকি পাসওয়ান, রাজেশ পার্সোয়ান ও সঞ্জয় সাহা। তিন অভিযুক্তকে রবিবার আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয় গেরুয়া শিবির। দমদম যশোর রোডের এইচ.এম.বি গেটের সামনে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, 'যেখানে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে সেখানে মেয়েদের সুরক্ষা কোথায়। দমদমের মতন একটা এলাকায় সন্ধ্যা ৭ টায় এরম একটা গণধর্ষণের ঘটনা ঘটে গেল। এরম মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই। ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই রাজ্যে মেয়েদের সুরক্ষা ফিরবে না।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের