নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিতর্কের কেন্দ্রবিন্দুতে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। দলের নির্দেশ অমান্য করে ইস্তফা না দেওয়ায় ক্ষোভে ফুটছে জেলা তৃণমূল। উল্টে ভাইস চেয়ারম্যানকে অপসারণের চিঠি পাঠিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন চেয়ারম্যান গোপাল শেঠ। বিষয়টিকে ঘিরে ফের একবার সামনে আসছে তৃণমূলের অন্দরমহলের গোষ্ঠীদ্বন্দ্ব।
সূত্রের খবর, ২৬ এর নির্বাচনের আগে নিজেদের জায়গা শক্ত করতে মাঠে নেমে পড়েছে শাসক দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দলীয় শৃঙ্খলা জোরদার করতে তৃণমূল নেতৃত্ব একাধিক পুরসভার চেয়ারম্যানকে অপসারণের পথে হাঁটছে। যেসব পুরসভায় লোকসভা ভোটে তৃণমূলের ফলাফল খারাপ ছিল, বা যাদের কাজের রিপোর্ট নেতিবাচক এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য নেতৃত্ব। সেই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের অপসারণের নির্দেশ দেয় দল।
এরপর ৮ নভেম্বর জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস চেয়ারম্যানকে এক সপ্তাহের সময় দেন পদত্যাগের জন্য। কিন্তু সময়সীমা শেষের মুখে গিয়েও পদত্যাগ করেননি গোপাল শেঠ। বরং তিনি ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা অপসারণের চিঠি পাঠিয়ে রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছেন। এই নিয়ে প্রকাশ্যে আসছে দলীয় দ্বন্দ্ব।
যদিও ভাইস চেয়ারম্যান জোৎস্না আঢ্যর দাবি, 'দলের তরফে কোনও অপসারণের চিঠি আসেনি, এটা সম্পূর্ণ গোপাল শেঠের ব্যক্তিগত পদক্ষেপ।' তিনি জানান, ' দল ওনাকে সরে যেতে বলার পরেও ওই চেয়ারে কি মোহ আছে সেটা উনিই জানেন। দল সরে যেতে বলছে কিন্তু সেটা না করে উল্টে আমার পিছনে লাগছে। সম্পূর্ণ ভাবে দলীয় চক্রান্ত করে এই ধরনের কাজ করেছে।'
ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক মহল
প্রথম দফা ভোটের আগে শেষ প্রচার অমিত শাহের
মেদিনীপুরের আগাম উত্তরসূরি ঘোষণা মমতার
নাম না করে অধিকারী পরিবারকে নিশানা মমতার
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
যদিও বিরোধী শিবির সমস্ত দাবি অস্বীকার করেছে
শাসক-বিরোধী তরজায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন