নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে ভারতকে বাঁচিয়ে দিয়েছেন প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্দানা। ১২২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন প্রতিকা। দু'জনে মিলে নজিরের বন্যা বইয়ে দিয়েছেন। এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন প্রতিকা। তবে একথা নাকি জানতেনই না। সাধারণত কোনো ম্যাচে নজিরের সামনে থাকলে তা আগে থেকেই জানেন কোনো খেলোয়াড়। তবে এই বিষয়ে অবগত ছিলেন না প্রতিকা। ম্যাচে শেষে এই নিয়ে মুখ খুললেন ভারতীয় তারকা।
ম্যাচ শেষে প্রতিকা বলেছেন , "এক দিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান পূর্ণ করার কীর্তি গড়েছি এই ব্যাপারটা জানতামই না। সত্যিই আমার কোনোই ধারণা ছিল না এই বিষয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলগতভাবে আমরা ভাল ভাবে খেলেছি। এটা খুবই আনন্দের বিষয়। স্মৃতির শতরানের ইনিংসটা দুর্দান্ত। আমি চেষ্টা করেছি, যতটা সম্ভব বেশি সময় পিচে টিকে থাকার। লম্বা ইনিংস খেলার কথা ভেবেই মাঠে নেমেছিলাম। সেটাই করতে পেরে ভাল লাগছে।"
১৩৪ বলে ১২২ রান করেছেন প্রতিকা। মেরেছেন ১৩ টি চার সহ ২ টি ছক্কা। বেশ দায়িত্ব নিয়েই ইনিংসটি খেলেছেন তিনি। তবে শুরুর দিকে বেশ পরীক্ষার মুখে পড়েছেন। প্রতিকা বলেছেন , "শুরুতে ব্যাটে-বলে ঠিকমতো হচ্ছিল না। টাইমিংয়ের সমস্যা হচ্ছিল। তবু পিচে পড়ে থাকতে চেয়েছিলাম। একটু ধরে খেলছিলাম। সময় নিচ্ছিলাম। আমরা ইনিংসটা যে ভাবে শেষ করেছি, সেটাও দারুণ হয়েছে। সব মিলিয়ে খুবই ভালই ব্যাট করেছি , এটাই বলব।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের