নিজস্ব প্রতিনিধি , গুজরাত - বিরাট কোহলির তৈরি করে সাজিয়ে দেওয়া বাগানে জল ছিটিয়েছেন হর্ষিত রানা। শেষ দিকে এসে ক্যামিও ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি জানিয়ে দিলেন দল তাকে একসঙ্গে জোড়া ভূমিকায় দেখতে চায়।
ম্যাচ জিতিয়ে হর্ষিত বলেছেন, "দল আমাকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চায়। আমার কাজ হল এটা নিয়ে আরও পরিশ্রম করা। কতটা ভালো ব্যাটিং করছি, তা মূলত আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। সতীর্থরা আমার উপর আত্মবিশ্বাসী ছিল। যখন ব্যাট করতে নামি, সেটা আমাকে সাহায্য করেছে। রান করার ব্যাপারে মনোযোগ দিয়েছি। অবশেষে সাফল্য পেয়েছি।"
রানা আরও বলেন , "দল চায় আমি অলরাউন্ডার হিসাবে আট নম্বরে ব্যাট করি। তাই নেটে বোলিংয়ের পাশাপাশি যতটা সম্ভব ব্যাটিংয়েও নজর দিই। ৭ নম্বরে নেমে ৩০-৪০ রান করতে পারব, এই বিশ্বাসটুকু নিজের উপর রয়েছে। দলও আমার ওপর ভরসা রাখে। এই বিশ্বাসটাই দলের পরিবেশকে ভালো করে তোলার চাবিকাঠি। সিনিয়র থেকে তরুণরা সবাই যখন ইতিবাচক চিন্তা করে, তখন মাঠেও ভালো কিছু ঘটে।"
উল্লেখ্য , বিরাট ৯৩ রানে আউট হতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। আইয়ার ৪৯ রানে ফিরে যান। এরপর দায়িত্ব ছিল রাহুল ও রানার ওপর। শেষ অবধি ২৩ বলে ২৯ রানের অতিমূল্যবান একটি ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ইনিংসের পর প্রশংসিতও হয়েছেন তিনি।।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের