6a355908e5ea6_WhatsApp Image 2026-06-19 at 20.27.21
জুন ১৯, ২০২৬ রাত ০৮:৫৮ IST

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা  -  রাজ্যে পালাবদলের পর থেকেই তোলাবাজি ও দুষ্কৃতী দমনে কড়া বার্তা দিয়েছে নতুন সরকার।সেই আবহেই কাঁচরাপাড়ায় তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।একাধিক অভিযোগকে কেন্দ্র করে কাঁচরাপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উৎপল দাসগুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনাও ঘটে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় বীজপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় , কাঁচরাপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাসগুপ্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন এলাকার একাংশের বাসিন্দারা।অভিযোগের তালিকায় রয়েছে বিরোধীদের দোকান ভাঙচুর,দোকানে আগুন লাগানো,তোলাবাজি এবং এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের মতো গুরুতর অভিযোগ।এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছিল।মঙ্গলবার সেই ক্ষোভ প্রকাশ্যে আসে।কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।একসময় উত্তেজিত জনতার একাংশ তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করে।মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ।পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই উৎপল দাসগুপ্তকে সেখান থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।এরপর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে বীজপুর মন্ডলের সভাপতি তুষার দাস বলেন,'মানুষ তো আর পাগল নয় যে প্রাক্তন কাউন্সিলারের সঙ্গে এরকম আচরণ করবে।নিশ্চয়ই আগে কিছু করেছে যার জন্য তাদের আজ এই প্রতিক্রিয়া।এই ভিডিওটি দেখলে বুঝবেন কিভাবে দিনদুপুরে ব্যাগে করে টাকা নিচ্ছে  উৎপল দাসগুপ্ত।১২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে কিভাবে কাটমানি নিচ্ছে দেখুন।আমরা খবর পেয়েছি প্যাকেটের মধ্যে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ছিল'। 
 

বিজেপি কর্মী স্বপন দাস বলেন,'আমি একজন বুথ সভাপতি।২০২৪ সালে আমাকে ওয়ার্ড অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মেরেছিল।আমার অপরাধ ছিল শুধু বিজেপি করি বলে।আর অন্য কিছু না'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের