নিজস্ব প্রতিনিধি , পাঞ্জাব - দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাবের মেগাস্টার। তিনি যেমন একদিকে গায়ক হিসেবে মন জয় করে নিয়েছেন। অপরদিকে নিজের প্রতিভার মাধ্যমে অভিনেতা হিসেবেও মানুষের মনে ঝড় তুলেছেন। ভোটবাক্স ভারী করতে এমন এক মানুষ যথেষ্ট তা বলাই বাহুল্য। দিলজিৎয়ের ম্যানেজারের বাড়িতে হামলার ঘটনায় ফের রাজনৈতিক মহলে নতুন ষড়যন্ত্রের অভিসন্ধি খুঁজে পেয়েছে।

২০২৭ সালে পাঞ্জাবের বিধানসভার নির্বাচন। বলাই যায় বিজেপির এবার পাখির চোখ পাঞ্জাবের দিকে। দেশের ২২ টি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভোট বাক্স ভারী করতে তারকা প্রচার এদেশে প্রথম নয়। এই দেশের বিভিন্ন তারকারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচার, দলের হয়ে কাজ করে চলেছে। দেশের মানুষেরা তারকাদের বিধায়ক-সাংসদ হিসাবেও পেয়েছেন। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। দিলজিৎয়ের রাজনৈতিক প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিস্ফোরক মন্তব্য।

দিলজিৎয়ের ম্যানেজারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। যদিও ঘটনার দায়স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গায়ক দিলজিৎকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। গায়ক রাজনীতিতে যোগদানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার ম্যানেজারের বাড়িতে গুলি চালানো হয়। তবে এই প্রসঙ্গে দিলজিৎ এখনো কোনরকম মন্তব্য করেননি।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের