নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দমদমের সভা ঘিরে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। দিলীপের পাশাপশি সেদিনের সভায় উপস্থিত ছিলেন না বিজেপি নেত্রী লকেট ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর তাদের এই অনুপস্থিতি ফের একবার বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে।
সূত্রের খবর, সম্প্রতি বিজেপির কোনো অনুষ্ঠান উপস্থিত না থাকার জন্য দিলীপ ঘোষকে নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা চলে। আর এবার সেই দলে নাম লেখালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার দমদমের অনুষ্ঠানে বিজেপির অধিকাংশ নেতা নেত্রী উপস্থিত থাকলেও দেখা যায়নি লকেট চট্টোপাধ্যায়কে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সভায় লকেটকে না দেখে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য নিজেই ফোন তাকে। কিন্তু লকেট স্পষ্ট জানান, সেদিনের সভায় যাওয়ার জন্য তিনি কোনো আমন্ত্রণ পাননি।
একইসঙ্গে, সেদিন দমদমের মঞ্চে ছিলেন না বিজেপির তারকা মুখ মিঠুন চক্রবর্তীও। দলের তরফে তাকেও নাকি আমন্ত্রণ জানানো হয়নি। যদিও বিজেপির একাংশের দাবি, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মিঠুন উপস্থিত হতে পারেননি। তবুও তার অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন।
এর আগে বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষও প্রকাশ্যে জানিয়েছিলেন, মোদির দমদম সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীকে ঘিরে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে একাধিক প্রথমসারির নেতার অনুপস্থিতি রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবি ফের স্পষ্ট করে তুলেছে।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...