নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দিলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিশানকে। তবে চোটের জেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কিশান। তাই অধিনায়কের গুরুদায়িত্ব পালন করবেন বাংলার ক্রিকেটার। ঈশানের বদলে নেওয়া হয়েছে ওড়িশার ক্রিকেটার আশীর্বাদ সাঁইকে। তিনিই উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন।
প্রতিযোগিতা শুরুর ১০ দিন আগেই ঈশান কিশান চলে যাওয়ায় বড় ধাক্কা পেল পূর্বাঞ্চল। নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। আশীর্বাদের দলে আসার খবর নিশ্চিত করেছে ওড়িশা ক্রিকেট সংস্থা। বাংলার রঞ্জি দলের পাশাপাশি বেশ কিছু সিরিজ়ে ভারত ‘এ’ দলের নেতৃত্ব দিয়েছেন অভিমন্যু। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে থাকলেও ভারতের জার্সি গায়ে অভিষেক হয়নি তার। সেই অভিমন্যুই দায়িত্ব সামলাবেন পূর্বাঞ্চলের। ফের নিজেকে প্রমাণ করার বড় সুযোগ রয়েছে তার কাছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। সেখানে অভিমন্যু খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাই দিলীপ ট্রফিতে ভাল ফলাফল করলে ভারতের প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা দৃঢ় থাকবে তার।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা