নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে বিজেপির অভ্যন্তরীণ নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা , অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকায় দেখার বার্তা দিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্যে বিজেপির সাংগঠনিক দিশা নিয়ে।
বিয়ের পর থেকেই কার্যত রাজ্য বিজেপির থেকে প্রায় দূরেই রয়েছে দলের হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। তাকে নিয়েই এবার মুখ খুললেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে, শুভেন্দু অধিকারীর প্রশংসা করতেও দেখা যায় তাকে। তিনি বলেন, ' রাজ্যে বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন।' পাশাপাশি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'দিলীপ ঘোষকে আমি ব্যক্তিগতভাবে ভালবাসি। উনি একজন ভাল মানুষ। তার সময়েই আমরা ১৮ জন সাংসদ পেয়েছিলাম। এখন আমরা সেই জায়গা থেকে পিছিয়ে গিয়েছি।'
দিলীপ ঘোষের অবদান স্মরণ করে অভিজিতের বক্তব্য, তার মধ্যে এখনও সেই লড়াইয়ের আগুন রয়েছে এবং তাকে কৃতিত্ব দিতেই হবে। দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়েও সরব হন তিনি। স্পষ্ট ভাষায় বলেন, 'বিয়ে করাটা কোনও অপরাধ নয়।' পাশাপাশি তাঁর বার্তা, সঙ্কোচ ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের আবার মাঠে নামা উচিত। কারণ দিলীপ ঘোষের নিজস্ব স্টাইল বহু মানুষের কাছেই গ্রহণযোগ্য।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা