নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিএ আদায়ের দাবিতে লড়াই আরও এক ধাপ এগোল। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করল সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ মেটানোর বিষয়ে এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। ফলে আইনি পথেই চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ পরিশোধের বিষয়টি কার্যকর করতে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে আগেই নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে জানানো হয়, আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়ন না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না আসায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।
মঞ্চের তরফে আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তাদের বক্তব্য, অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট পদক্ষেপ বা বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও আদালতের নির্দেশ দুটিই উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ।
এদিকে মামলার শুনানি কবে হবে, তা নির্ধারণ করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সরকারি কর্মচারীদের একাংশের মতে, এই আইনি লড়াই তাদের আর্থিক অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত। তাই আদালতের রায় কার্যকর না হলে আন্দোলন ও আইনি চাপ আরও বাড়তে পারে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের